উত্তরদিনাজপুর

পথের ধারে শুয়ে থাকা এক ব্যক্তিকে মাতৃভূমিতে পৌঁছানোর উদ্যোগ নিল ইসলামপুরের রামগঞ্জের এক বেসরকারি সংস্থা

চার বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে প্রতিবেশী দেশ নেপালে ফেরত পাঠাতে উদ্যোগী হলো এক দল তরুণ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার ঘটনা। সোমবার তার চিকিৎসা থেকে শুরু করে বাড়ি ফেরানোর উদ্যোগ নিল রামগঞ্জ ইয়ং বেঙ্গল সোসাইটি নামে এক স্বেচ্ছা সেবী সংস্থা।  

        জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে এক ব্যক্তিকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখতে পান এলাকার মানুষজন। যার বর্তমানে অস্থায়ী ঠিকানা হল রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী প্রতিক্ষালয়। এই ঘটনাটি নজরে আসতেই এগিয়ে এলেন রামগঞ্জ ইয়ং বেঙ্গল সোসাইটি নামে এক স্বেচ্ছা সেবীর সদস্যরা। জানা যায়, ওই মানুষটির নাম তেজ কুমার তামাং। বাড়ি নেপালে। প্রায় পঞ্চাশ পেরোনো ওই মানুষটি যেন নির্বাক। কারোর সাথে কথা বলেন না। একা একা সময় কাটান। কিন্তু হঠাৎ ওই মানুষটি কোথা থেকে এলো তা জানতে ছুটে গিয়েছিলেন তারা। তাকে অনেক প্রশ্ন করে তার কাছ থেকে জানা যায়, তিনি নেপালের বাসিন্দা। সে সিন্ধুপাল চক জেলার চৌতারা এলাকার বাসিন্দা। এতদিন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন একটি পরিত্যক্ত নোংরা ঘরে থাকলেও এদিন ওই সংস্থার সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে, চুল দাড়ি কাটানোর পর স্নান করিয়ে রোগী প্রতিক্ষালয়ে নিয়ে যান। তাকে যতদিন বাড়ি না ফেরাতে পারছেন না ততদিন খাওয়া দাওয়া সহ সমস্ত খরচ বহন করবে ওই সংস্থা। প্রাথমিক ভাবে তার চিকিৎসা করানোর বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে সংস্থার সদস্যরা।

        এবিষয়ে রামগঞ্জ ইয়ং বেঙ্গল সোসাইটির এক সদস্য অমিত সরকার জানিয়েছেন, তারা খবর পেয়ে ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এদিন তারা তেজ কুমার কে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী প্রতিক্ষালয়ে নিয়ে যায় এবং তার বাড়ি ফেরা পর্যন্ত খাওয়া-দাওয়া, চিকিৎসার খরচ সহ তার যাবতীয় দায়িত্বভার নেন।